২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামির পলায়ন: গাইবান্ধায় ৮ পুলিশ প্রত্যাহার

কারাগারে নেওয়ার সময় এক আসামির পালিয়ে যাওয়া ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে গাইবান্ধা আদালতের আট পুলিশ প্রত্যাহার করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 05:26 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, বুধবার রাতে দুই এটিএসআই ও ছয় কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।

তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান।

মঙ্গলবা সন্ধ্যায় আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পালিয়ে যায় মাদক মামলার আসামি শাকিল মিয়া।

গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে শাকিলকে মাদক বিক্রির অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান।

তিনি বলেন, “আদালত থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে ওঠানোর সময় শাকিল কৌশলে পালিয়ে যায়।”

এ ঘটনায় বুধবার এটিএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন।

শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।