২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বৌদ্ধ বিহারের দেয়াল ধসে নিহত ২

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পুরনো একটি বৌদ্ধ মন্দির সংস্কারের সময় দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 05:30 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া বিহারে এ ঘটনা ঘটে বলে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ জানান।

নিহতরা হলেন ওই এলাকার চাইসো মং মারমা (৫০) ও মংক্যউ শিং মারমা (২৬)।

তারা দুজনেই বিহার পরিচালনা কমিটির সদস্য বলে রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে মাটির তৈরি পুরনো বিহারে সংস্কার করছিলেন স্থানীয়রা। এ সময় দেয়াল ধসে পড়লে চাইসো ও মংক্যউ চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান তিনি।