২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িয়ায় আধাবেলা হরতাল বৃহস্পতিবার

ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছে কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 06:33 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম আবুল হাশেম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “কলেজ জাতীয়করণের দাবি নানাভাবে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, তাতে কোনা সাড়া না পাওয়ায় আগেই হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ শুধু তা জানানো হল।”

হরতালের সমর্থনে বুধবার বিকালে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানান অধ্যাপক হাশেম।

গত ২৭ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষকসহ দুইজনের মৃত‌্যু হয়।

পুরনো খবর:

ফুলবাড়িয়ায় চড়াও পুলিশ, শিক্ষকসহ নিহত ২