২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয় মিলেছে সেই প্রাডো মালিকের

গাজীপুরে একদিন আগে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া প্রাডোর মালিকের পরিচয় পাওয়া গেছে, তবে তার হদিস পায়নি পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2017, 09:55 PM

Updated : 11 Oct 2022, 01:21 PM

পুরনো খবর:

শীতলক্ষ্যায় মিলল প্রাডো

শুক্রবার রাতে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এ কথা জানান।

বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর বাজার সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে ঢাকা মেট্রো ঘ-১১-২০২৯ নম্বরের প্রাডো গাড়িটির সন্ধান পান স্থানীয় কয়েকজন জেলে। তাদের দেওয়া খবরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িটি ঢাকার কেরাণীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় থেকে রিনা বেগমের নামে রেজিস্ট্রেশন করা।

তিনি জানান, রেজিস্ট্রেশনে দেওয়া তথ্য অনুযায়ী রিনার বাবার নাম আব্দুর রউফ। ঠিকানা রাজধানীর মিরপুর-২ এর ২/এইচ/ ৯/১৪ নম্বর বাড়ি।

গাড়ির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে ২০০৬ সালের ১২ ডিসেম্বর। সবশেষ ১৯৯৯ সালের ১৩ জুলাই গাড়ির টেক্স টোকেন করা হয়। তবে রিনার ওই ঠিকানায় গিয়ে শুক্রবার পুলিশ কাউকে পায়নি বলে জানান তিনি।