সাভারে ট্যানারির নির্মাণাধীন ভবন ধসে আহত ৫
ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীতে একটি ট্যানারির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় আজিজ ট্যানারিতে (বে-ট্যানারি) এ ঘটনা ঘটে বলে জানান ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। ধসে পড়া ছাদের নিচে কেউ আটকা রয়েছে কি না তার খোঁজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
“তবে ধসে পড়া ছাদের নিচে কেউ আটকা পড়েছে কি না তা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।”
ওয়াহিদুজ্জামান বলেন, দুপুরে আজিজ ট্যানারির দুইতলা ভবনের সমান (২০ ফুট উঁচু) একতলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় হঠাৎ ছাদ ধসে পড়লে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক।
