২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে নিখোঁজ ৪ নেতার সন্ধান চেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামী লীগ ও যুবলীগসহ নিখোঁজ চার নেতার সন্ধান চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 08:00 PM

Updated : 11 Oct 2022, 01:21 PM

পুরনো খবর:

যুবলীগ নেতাসহ নিখোঁজদের সন্ধান দাবিতে সাদুল্লাপুরে অবরোধ
সাদুল্লাপুরে আ. লীগ-যুবলীগ নেতাসহ নিখোঁজ ৪

মঙ্গলবার বেলা ১২টার দিকে সাদুল্লাপুর থানার সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

গত ৯ জানুয়ারি উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোয়ারুল হাসান ও দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক এবং পরদিন ওই ইউনিয়নের যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স নিখোঁজ হন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে দাবি স্বজনদের।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, ওই চারজনের সন্ধান চেয়ে বেলা ১২টার দিকে থানার সামনের সড়কের মানববন্ধন করে স্থানীয়রা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানাসহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ওই সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

নিখোঁজদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসে তারা সড়ক থেকে সরে যায় বলে জানান তিনি।

একই দাবিতে উপজেলার নলডাঙ্গায় অর্ধদিবস হরতাল পালিত হয়। এ সময় বিক্ষুদ্ধরা নলডাঙ্গা স্টেশনে ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনকে ৩০মিনিট আটকে রাখে।

নিখোঁজদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম জানান।