২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে আগুনে পুড়ল ১৮ ঘর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে ১৮টি টিনের ঘর মালপত্রসহ পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 10:37 AM

Updated : 19 Aug 2022, 03:30 PM

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে আন্ধারমানিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আন্ধারমানিক এলাকার খোরশেদ আলমের একটি টিনশেড বাড়িতে আগুন লাগে।

“খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তার আগেই টিনের তৈরি ১৮টি ঘর মালপত্রসহ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসকর্মীদের প্রাথমিক ধারণার কথা জানান স্টেশন কর্মকর্তা অপূর্ব বল।