২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২

যশোরের সদরে বাসের সঙ্গে সংঘর্ষে একটি থ্রি হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 02:18 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

রোববার সকালে যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।

হতাহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী।

নিহতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের বদরুদ্দিন ঢালীর ছেলে লাভলু ঢালী (৩৫) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ হোসেন (২৮)।

আহতরা হলেন চৌগাছার ফুলসারা এলাকার সোহেল (২৫), জাকির (২৫), আশরাফুল (৩০), সাজেদুর (২৬), শওকত (২৬), আসাদ (৩৫) এবং চান্দা আফরা এলাকার উজ্জ্বল (৩০)।

তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ইলিয়াস বলেন, সকাল সাড়ে ৮টার দিকে থ্রি হুইলারটি চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিল।

“পথে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লাভলু এবং ঢাকায় নেওয়ার পথে ফরিদের মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।