২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছুরি মেরে যুবককে হত্যা

রাজশাহীতে ছুরি মেরে এক যুবককে হত্যা করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 08:23 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শিরোইল শান্তিনগর এলাকায় রেশম কারখানার দক্ষিণ গেইটের পাশে এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান।

নিহত সোহেল ইসলাম লাবলু (২১) নগরীর বালিয়াপুকুর এলাকার আব্দুল আলিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, প্রেমের সম্পর্কের জেরে সাধুর মোড়ের বাশার রোডে এক মেয়েকে ছয় মাস আগে বিয়ে করেন লাবলু। তবে মেয়ের পরিবার তা মেনে নেয়নি।

“দুপুরে লাবলুকে একা পেয়ে মামা শ্বশুর চঞ্চল ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত লাবলুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।”

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয় বলে জানান ওসি শাহাদত।