২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরিনের গাড়িতে বাইকের ধাক্কা, ২ কিশোরের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‌্যুনালের প্রসিকিউটার তুরিন আফরোজের গাড়িতে মোটরসাইকেলের ধাক্কার ঘটনায় মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 10:10 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, সোমবার গভীর রাতে এসআই জোতিশ চন্দ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

“এতে ঘটনার পর গ্রেপ্তার হওয়া কিশোর ও তার এক সহপাঠীকে আসামি করা হয়েছে।”

পুলিশের ভাষ্য, বাবাকে দাফন করে নীলফামারী থেকে ফেরার পথে সোমবার গাইবান্ধার পলাশবাড়ীতে তুরিন আফরোজের গাড়িতে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলে ছিল দুই কিশোর।

গ্রেপ্তার ওই কিশোরকে আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মজিবুর।

পুরনো খবর:

তুরিন বললেন, হামলাই হয়েছিল