২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে জমির দখল নিয়ে ভাংচুর, আগুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জমির দখলকে কেন্দ্র করে ছাপড়া ঘর ভাংচুরসহ আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 09:54 AM

Updated : 19 Aug 2022, 03:26 PM

পীরগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার বৈরচুনা ইউনিয়নের বাসিন্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, শনিবার বাসিন্দাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ৩০ শতক জমি জোরপূর্বক দখল করে চার আদিবাসী পরিবারসহ ১০ পরিবারের লোকজন ছাপড়া ঘর তৈরি করে বলে অভিযোগ ওঠে।

“এরপর সোমবার সন্ধ্যায় তরিকুল ইসলামের আত্মীয় মারফত আলী লোকজন নিয়ে ১০ পরিবারের তৈরি করা ঘরবাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।”

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি আমিরুজ্জামান।