২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 09:34 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

রোববার রাতে ৮টার দিকে ফতুল্লার কাশীপুর এলাকার একটি সেতুর নিচ থেকে ওই যুবকের (১৮) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল(ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল।

তিনি বলেন, বস্তাবন্দি লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।লুঙ্গি ও গেঞ্জি পরা ওই যুবকের নামও পরিচয় পাওয়া যায়নি।

তাকে কয়েকদিন আগে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।