চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার মানিকডিহি গ্রামের মাঠে তার লাশ পাওয়া যায় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক।
আনুমানিক (২৩) বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, এলাকাবাসী মাঠে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গলাকাটা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
খয়েরি রঙের প্যান্ট এবং শ্যাওলা রঙের জ্যাকেট পরা ওই যুবককে স্থানীয়রা শনাক্ত করতে পারেননি বলে জানান তিনি।
