২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ অটোরিকশাযাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুই জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 01:06 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের আলোক দিয়ার মোড়ে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার জানান।

নিহতরা হলেন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামের মৃত মুজা খলিফা আকন্দের ছেলে শেখ আহম্মেদ ও জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে গোলাম হোসেন।

ওসি জানান, কড্ডার মোড় থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

“অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত তিন জনকে ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।”

আহত অটোরিকশা চালক ও আরেক নারীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।