২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ খাইয়ে হত্যা, প্রাক্তন স্বামীসহ দুই জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২১ বছর আগের এক হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 07:09 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুনাহার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রুস্তম আলী ও তার সহযোগী সাহা।

এর মধ্যে সাহা পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমীন আহমেদ জানান।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ১৯৯৫ সালের ৩১ অক্টোবর আড়াইহাজারে আসমা বেগমকে বাসা থেকে ডেকে এনে ভাপা পিঠার সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় তার প্রাক্তন স্বামী রুস্তম আলী ও তার সহযোগী সাহা।পিঠা খাওয়ার পর পরই আসমা বেগম বুকে প্রচণ্ড জ্বালাপোড়া বোধ করলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান বড় বোন সখিনা বেগম। যেতে যেতে রাস্তায়ই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সখিনা বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেন।