অভয়ারণ্যে মাছ ধরায় দুই ট্রলারসহ ৭ জেলে আটক
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে দুই ট্রলারসহ সাত জেলেকে আটক করেছে বনবিভাগ।
বুধবার ভোরে সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করে বলে জানান বনবিভাগের স্মার্ট পেট্রোল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
আটককৃতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়ার আব্দুর রশিদ ফকিরের ছেলে কাঞ্চন ফকির, ইদ্রিস ফকিরের ছেলে সহিদুল ফকির ও ইউসুফ ফকির এবং কাঞ্চন ফকিরের ছেলে বেলাল ফকির।
বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হল না।
নজরুল ইসলাম বলেন, সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দিয়ে বাকিদের আদালতে পাঠানো হয়েছে।
