২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ট্রাক খাদে, নিহত ২

মৌলভীবাজারের জুড়িতে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 11:56 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভুয়াইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জুড়ি থানার পরিদর্শক (তদন্ত) সামছুল ইসলাম জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুড়ি থেকে কুলাউড়ার দিকে ট্রাকটি যাচ্ছিল। ভুয়াইনগর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।

“খবর পেয়ে পুলিশ গিয়ে তিন জনকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত ১০টার দিকে তাদের মধ্যে দুই জন মারা যায়।”