২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

নোয়াখালীর কবিরহাটে একটি বাড়িতে ডাকাতির পর মালপত্র নিয়ে পালানোর সময় স্থানীয়দের পিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 05:01 PM

Updated : 25 Jul 2022, 09:34 PM

বৃহস্পতিবার সকালে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহাবুদ্দিনের (৩৫) মৃত্যু হয় বলে কবিরহাট থানার এসআই নিভূরঞ্জন জানান।

সাহাবুদ্দিন সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের আনোয়ার আহম্মেদ আনোয়ারের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই নিভূরঞ্জন বলেন, বুধবার গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত ছবিরপাইক গ্রামের কবির নামে এক ব্যক্তির ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

“পরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ধাওয়া করেসাহাবুদ্দিনকে ধরেপিটুনি দেয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।