২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বান্ধবীর স্বামীর বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 02:59 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ওই ঘটনায় বান্ধবী ও বান্ধবীর স্বামীর বিরুদ্ধে জালালপুর ইউনিয়ন পরিষদের ওই নারী সদস্য মঙ্গলবার মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- জালালপুর গ্রামের শাহ আলম ও তার স্ত্রী বিলকিস খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রাশেদুল বলেন, গত সোমবার ওই নারী দাওয়াত খেতে জালালপুর গ্রামে তার বান্ধবী বিলকিসের বাড়ি যান। রাত হয়ে যাওয়ায় তিনি বাড়ি না ফিরে বান্ধবীর বাড়িতে থাকেন।

“রাতে ঘুমিয়ে পড়লে শাহ আলম ওই নারীকে ধর্ষণ করেন। আর এতে শাহ আলমের স্ত্রী সহায়তা করেন। ”

ওসি বলেন, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে মীমাংসা করতে ব্যর্থ হওয়ায় ওই নারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক  রয়েছেন।