মুক্তিযোদ্ধাকে হাতুড়িপেটায় মামলা, গ্রেপ্তার ১
মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা মিয়া মশিউর রহমানকে হাতুড়িপেটার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার মশিউরের ছেলে রিয়াদুল ইসলাম মারধর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
পুলিশ প্রধান আসামি আজিজুলকে গ্রেপ্তার করেছে বলে জানান শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম।
রিয়াদুল বলেন, ঘটনার পর আসামিদের হুমকির কারণে মামলা করতে সাহস পাননি। তবে পুলিশের আশ্বাসে অবশেষে মামলা করেছেন।
