২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘জমির বিরোধে’ ছুরি মেরে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে বাড়ির কাছের টিলায়। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 01:09 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

নিহত আলী আহমদ (৫৫) ওই এলাকার পেঠান আলীর ছেলে। জমি নিয়ে বিরোধের জেরে তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের সন্দেহ। 

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক কামাল জানান, সোমবার সকাল ৮টার দিকে হোয়ানক ইউনিয়নের পুঁইছড়ার পাশের একটি টিলায় আলীর লাশ পাওয়া যায়।

“স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তার মাথা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

স্থানীয়দের বরাত দিয়ে নাজমুল বলেন, “জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলীর বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতের কোনো এক সময় প্রতিপক্ষের লোকজন থেকে হত্যার পর পাহাড়ি এলাকায় লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।