সিরাজগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গুদাম
সিরাজগঞ্জ সদরে অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
রোববার রাতে উপজেলার বহুলী বাজারের পাশের আলমের ঝুটের গুদামে লাগা আগুনে কেউ হতাহত হয়নি বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান।
কী কারণে আগুন লেগেছে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
