ফরিদপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক
ফরিদপুরের মধুখালী উপজেলায় কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, শনিবার রাতে ২৫ বছর বয়সী তারেক মোল্লাকে নওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই এলাকার সিরাজ মোল্লার ছেলে।
ওসি রহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে প্রতিবেশী মেয়েটি টয়লেট করার জন্য ঘর থেকে বের হলে তারেক টেনে হিচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে।”
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
