২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কারাবন্দি বিএনপির নেতার মৃত্যু

নাশকতা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের বিএনপি নেতা আলী হোসেন প্রধান কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 07:51 PM

Updated : 25 Jul 2022, 09:34 PM

শনিবার ভোরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে (ভিক্টোরিয়া) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার মো. আসাদুর রহমান

আলী হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।

জেলার আসাদুর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গত ৩ নভেম্বর থেকে কারাগারে বন্দি ছিলেন আলী হোসেন। তিনি হৃদরোগ, ডায়বেটিকসসহ নানা রোগে ভুগছিলেন।

“শনিবার ভোরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”