মাগুরায় জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক
মাগুরায় ‘জামায়াত পরিচালিত’ একটি মাদ্রাসা থেকে সংগঠনটির ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের দরি মাগুরা এলাকায় আল-আমিন ট্রাস্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি আজমল হুদা জানান।
তাদের বাড়ি মাগুরা জেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে কয়েকজন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে জানালেও বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আজমল বলেন, “কোনো নাশকতার পরিকল্পনার উদ্দেশ্য তারা সেখানে জড়ো হয়েছিল কিনা যাচাই করা হচ্ছে।”
তারা অপরাধী হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
