২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় চার পিকআপযাত্রীর মৃত্যু হয়েছে; অন্য এক ট্রাকের ধাক্কায় মারা গেছেন আরও একজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 10:14 AM

Updated : 12 Apr 2022, 03:34 AM

ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাঁড়ির এসআই মো. হানিফ জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় ও ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে দুটি দুর্ঘটনায় পাঁচজন মারা যান।

দয়াপুরের হোটেল ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী ফিরোজ আহমেদ বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে মুরগিবোঝাই একটি পিকআপ দয়াপুর অ্যাডভান্স সিএনজি স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

“এ সময় একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারীসহ চারজনের মৃত্যু হয়।”

নিহতরা হলেন - সিলেটের মৌলভী বাজারের খিপেস দাসের ছেলে পিকআপভ্যানের চালক সুমন দাস(৩২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বালিধারা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে পিকআপভ্যানের সহকারী ইকবাল হোসেন (২০), একই জেলার আন্দ্রা গ্রামের এরশাদ মিয়ার ছেলে মনসুর(১৮), ও একই এলাকার মনসুরের ভাই আয়নাল হোসেন(২২)।

এছাড়া ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় এক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে

এসআই হানিফ বলেন, সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা কুমিল্লাগামী একটি পাথরবাহী ট্রাক ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন - খাগড়াছড়ির জেলার রামগড়ের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আজগর (২০)।

পাঁচজনের লাশ উদ্ধার করে ময়নামতি থানায় রাখা হয়েছে বলে জানান এসআই হানিফ।