রাজশাহীতে ঝোপে নবজাতকের লাশ
রাজশাহী নগরীতে ঝোপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে নগরীর নওদাপাড়া এলাকা থেকে ওই নবজাতকের লাশ পাওয়া যায় বলে জানান শাহমুখদুম থানার এসআই মতিয়ার রহমান।
নবজাতকের বয়স দুই অথবা তিন দিন হতে পারে বলে জানান তিনি।
এসআই মতিয়ার বলেন, ওই এলাকায় রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিকের পাশের ডোবার পাশে ঝোপে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
