২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হেরোইনসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

যশোরের শার্শায় হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 05:43 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

রোববার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়ের বাগআঁচড়া জোহরা ফিলিং স্টেশনের সামনে থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয় বলে জানানবাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন বাগআচড়া ঘোষপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শাহারিয়ার মাহামুদ রাসেল (৩০) ও কাজিপাড়ার আতিয়ার রহমানের ছেলে রাজিব হোসেন আকাশ (২৮)।

এসআই হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন,মাদক বেচাকেনার খবর পেয়ে সেখানে গিয়ে রাসেল ও আকাশকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে তিনি।