সিলেটে বিমানবন্দরে ২ কেজি সোনা
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি উড়োজাহাজে প্রায় দুই কেজি ওজনের ১৬টি সোনার বার পাওয়া গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে শনিবার সকালে এগুলো পাওয়া যায় বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানটি সকাল সাড়ে ১০টায় সিলেট পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দেরা।
“এ সময় যাত্রীদের ব্যাগেজ রাখার বক্সে এক কেজি ৮৭২ গ্রাম ওজনের ১৬টি সোনার বার দেখা যায়। এগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় কাউকে আটক করা যায়নি।”
সোনার মালিকের খোঁজে নামা হবে বলে জানান কাস্টমস কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
