২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন মামলার বাদী বিউটিকে হত্যার ‘হুমকি’

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার বাদী ও কাউন্সিলর প্রার্থী সেলিনা ইসলাম বিউটিকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 09:22 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিউটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান।

২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে তুলে নিয়ে হত‌্যা করা হয়। পরে ওই ওয়ার্ডের উপ-নির্বাচনে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কাউন্সিলর নির্বাচিত হন।

সাত খুনে দায়ের করা একটি মামলার বাদী বিউটি আগামী ২২ ডিসেম্বরের সিটি নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী।

জিডির বরাত দিয়ে ওসি জানান, ১৪ ডিসেম্বর কাউন্সিলর বিউটির অফিসে ডাকযোগে একটি চিঠি আসে। চিঠিতে বলা হয়েছে- সাত খুন মামলা ও নির্বাচন থেকে সরে না দাঁড়ালে স্বামীর মতো একই পরিণতি হবে তার।

ঢাকার মোহাম্মদপুর ডাকঘর থেকে পোস্ট করা ওই চিঠির বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে, বলেন ওসি।