কুষ্টিয়ায় জেএমবির আত্মসমর্পণ, ৫ লাখ টাকা গ্রহণ
আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে কুষ্টিয়ায় আত্মসমর্পণ করে অর্থ নিয়েছেন এক জেএমবি সদস্য।
বৃহস্পতিবার র্যাবের কুষ্টিয়া ক্যাম্পে ওই জঙ্গি আত্মসমর্পণ করে র্যাব-১২-এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি সাহাবুদ্দিন আহমেদের হাত থেকে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন।
আত্মসমর্পণকারী সালাহ উদ্দিন আহম্মেদ সুজন (৩৪) জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং রাজশাহীর বাঘা থানার দাঁদপুর গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে।
এ উপলক্ষে র্যাবের কুষ্টিয়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
“তার অংশ হিসেবে এই জঙ্গি সদস্য সালাহ উদ্দিন আহম্মেদ সুজন আত্মসমর্পণ করেছেন র্যাবের কাছে।”
নিজের ভুল শুধরে নিয়ে সুজনের মতো আরও কোনো জঙ্গি সদস্য স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদেরও এই সুযোগ নেওয়ার দরজা খোলা আছে, বলেন সাহাবুদ্দিন।
সুজনের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দিয়ে তিনি তার নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশুতি দেন।
তিনি এই ‘অপকর্মের’ জন্য অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান বলে জানান।
গত ২৩ নভেম্বর রংপুরে আত্মসমর্পণ করেন তিন জঙ্গি। তাদেরও প্রত্যেকের হাতে র্যাবের প্রতিশ্রুত পাঁচ লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এর আগে ৫ অক্টোবর বগুড়ায় এক অনুষ্ঠানে ‘নব্য জেএমবি’র দুই সদস্যকেও পাঁচ লাখ টাকা করে চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে ও এর এক সপ্তাহ পরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয় বড় ঈদের জামাতে জঙ্গি হামলার পর ঘরছাড়া তরুণদের জড়িত থাকার তথ্য উঠে আসে। এই প্রেক্ষাপটে র্যাব-পুলিশ নিখোঁজ তরুণদের তালিকা প্রকাশ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার আহ্বান জানায়; র্যাবের পক্ষ থেকে ঘোষণা করা হয় পুরস্কার।
