২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

টঙ্গীতে মহাসড়ক পার হওয়া সময় কভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 06:07 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

মঙ্গলবার দুপুরে টঙ্গীর শালিকচূড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান।

আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির পরনে সাদা-খয়েরি চেক লুঙ্গি ও নেভি ব্লু ফুল হাতা শার্ট রয়েছে বলে জানান তিনি।

এসআই সুমন বলেন, বেলা ২টার দিকে শালিকচূড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সড়কদ্বীপের লোহার পাইপে লুঙ্গি আটকে সামনের দিকে ঝুঁকে পড়লে ময়মনসিংহগামী দ্রুতগতির কভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।