রাবি ছাত্রলীগের সভাপতি কিবরিয়া, সাধারণ সম্পাদক রুনু
গোলাম কিবরিয়াকে সভাপতি এবং ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ এ কমিটির অনুমোদন দেয় বলেও এতে উল্লেখ রয়েছে।
এছাড়া নতুন কমিটিতে কাজী আমিনুল হক লিঙ্কন, সৈকত হোসাইন সৈকত, হাবিবুল্লাহ নিক্সনকে সহ-সভাপতি, মিজানুর ইসলাম, ফয়েজ আহমেদ, মামুন সেখ, শাহিনুল সরকার ডনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আব্দুল মমিন, সাবরুল জামিল সুস্ময়, এনায়েত হক রাজু, রেজাউল করিম রাজুকে সাংগঠনিক সম্পাদক করা হয়ছে।
এরআগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের চার দিনের মাথায় রোববার এ কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় ছাত্রলীগ।
