গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ফুটওভার ব্রিজ ও গতিরোধক নির্মাণসহ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২টায় সাভারের বাইশমাইল এলাকায় তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।
এসময় সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়।
ওসি বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এছাড়া বাইশমাইল থেকে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার আঞ্চলিক সড়কটিতে কোনো সড়ক বাতি না থাকায় রাতের বেলা ছিনতাইয়েরর ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।
তাই অবিলম্বে আঞ্চলিক সড়কটিতে সড়ক বাতি বসানোর দাবি তাদের।
