২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিলের মরদেহ ময়মনসিংহে

ময়মনসিংহে নিজ বাড়িতে পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 04:59 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

পুরনো খবর:

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে জানাজার পর বাড়ির পথে শাকিলের মরদেহ
শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন, জানা যায়নি মৃত‌্যুর কারণ
প্রধানমন্ত্রীর সহকারী শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার

বুধবার বেলা সোয়া ২টার দিকে ময়মনসিংহের বাঘমারা বাসায় তার মরদেহ পৌঁছে।

প্রিয় মানুষটিকে শেষ বারের মতো এক নজর দেখতে সকাল থেকেই সেখানে ভিড় জমান শুভাকাঙ্ক্ষীরা। অ্যাম্বুলেন্স থেকে লাশ রাখা হয় বাসার সামনে।

সেখানে তার বাবা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক খোকা ও মা নুরুন্নাহার হক টগর শেষবারের মতো ছেলেকে দেখেন। পরে আত্মীয়-স্বজনরা শেষ বারের মতো এক নজর দেখেন।

জহিরুলের হকের ব্যক্তিগত সহকারী হিমেল বলেন, বিকাল ৪টায় সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য শাকিলের মরদেহ আঞ্জুমান ঈদগাহ মাঠে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে মাগরিবের নামাজের পর জানাজা হবে এবং তারপর ভাটিকাশর গোরস্থানে তাকে দাফন করা হবে।

৪৭ বছর বয়সী শাকিলকে মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো নামে একটি রেস্তোরাঁ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তার মরদেহ মঙ্গলবার রাতে বারডেমের হিমঘরে রাখা হয়। বুধবার সকালে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

ময়নাতদন্তের পরপরই নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে জানাজা শেষে লাশ নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেওয়া হয়।

ঘটনার সামদাদো নামে ওই রেস্তোরাঁর পাঁচ কর্মীকে পুলিশের ভ‌্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়। পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরাও সেখানে যান।

ঘটনাটি সিআইডিও তা খতিয়ে দেখছে। রহস‌্য যদি কিছু থেকে থাকে, তা জানা যাবে বলে মঙ্গলবার সন্ধ‌্যায় তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন।

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের সাবেক ছাত্র শাকিল এক সময় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগের তথ‌্য ও গবেষণা সেল সিআরআই’র শুরুতে তা পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।