২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 02:41 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

উপজেলার দীপপুর এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. নাসির।

নিহত মো. রুস্তম আলী (৩৫) রংপুরের পিরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।

এসআই নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুস্তম রাতে ওই এলাকার একটি জমি চাষ করে ট্রাক্টর চালিয়ে পাশের সড়কে উঠছিলেন। এ সময় ট্রাক্টর উল্টে গেলে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই নাসির।