গাজীপুরে যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ
গাজীপুরে এক যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো লাশটি উদ্ধার করা হয়ে বলে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই মো. হালিম মিয়া জানান।
নিহত খলিলুর রহমান (৩৫) পাবনার সাঁথিয়ার বড়পাইকশা এলাকার গোলাম মাওলার ছেলে। তিনি আমবাগ এলাকার বাক্কু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন।
এএসআই খলিল বলেন, আমবাগ মধ্যপাড়া এলাকার একটি কাঁঠাল গাছে সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, খলিলের হাত বস্তা সেলাইয়ের সুতা দিয়ে বাঁধা ছিল।
