রাজশাহীতে বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
শনিবার উপজেলার সাতপুকুরিয়া জোৎগোপাল গ্রামে এ ঘটনা ঘটে বলে গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি জানিয়েছেন।
নিহত খাইরুল ইসলাম (৪২) ওই গ্রামের মুনসর রহমানের ছেলে।
ওসি বলেন, বাড়ির সীমানা নিয়ে বড় ভাই শাফিকুল ইসলামের সঙ্গে খাইরুলের স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বিতণ্ডা শুরু হয়।
“পরে বড় ভাই শাফিকুল ছোট ভাই খাইরুলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত খাইরুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”
এ ঘটনার পর বড় ভাই শফিকুল পরিবার নিয়ে পালিয়ে গেছেন বলে জানান ওসি।
