অস্ত্র ও মাদকসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও ইয়াবাসহ এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শুক্রবার মধ্যরাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের স্থানীয় লকুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছেরাজুল হক ওরফে ‘গুড়া সবুজ’ (৩৫) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকের তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫৪ টি ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি হুমায়ুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ‘গুড়া সবুজকে’ গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার ঘর থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫৪ টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে বলে জানান তিনি।
