বরিশালে তক্ষকসহ আটক ২
বরিশালে একটি তক্ষকসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার শহরের রেইনট্রিতলা তিলক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার জানান।
সহকারী কমিশনার ফরহাদ বলেন, “গোপন সংবাদে রেইনট্রিতলা তিলক এলাকার একটি বাড়ি থেকে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার হয়।”
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
