সরাইলে ‘কালীকচ্ছ সম্মিলনী’ শুরু
উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারত-বাংলাদেশ মৈত্রী ‘কালীকচ্ছ সম্মিলনী’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সরাইলের কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী সম্মিলনী শুরু হয়েছে।
অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।
তিনি জানান, তারা ২০০৯ সালে ‘কালীকচ্ছ সম্মিলনী’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের উদ্যোগে ২০০৯ সালে কলকাতায় প্রথম, ২০১০ সালে ত্রিপুরায় দ্বিতীয়, ২০১১ সালে কলীকচ্ছ গ্রামে তৃতীয় এবং ২০১৫ সালের ত্রিপুরায় চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা হাই কোর্টের সিনিয়র আইনজীবী শংকর কুমার দেব, ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী প্রভাত চন্দ্র সেনসহ বিভিন্ন পর্যায়ের ১৩০ জন সম্মিলনীতে যোগ দেন। যাদের সবার আদিনিবাস কালীকচ্ছ গ্রামে।
দুদিন ব্যাপী অনুষ্ঠনমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি এবং ভারত ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান।
