২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো মালিকের জামিন, ছেলেসহ ৫ জন কারাগারে

দুই মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন টঙ্গীর টাম্পকো ফয়েলস কারখানা মালিক । তবে তার ছেলেসহ অপর পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 07:18 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

টাম্পাকো মালিককে আত্মসমর্পণের নির্দেশ

বুধবার গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ আদেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হন, আহত হন আরও অন্তত ৪০ জন।

ওই ঘটনার দুই দিন পর টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়। এর মধ্যে নিহত শ্রমিক জুয়েলের বাবার করা মামলায় আটজনকে এবং পুলিশের মামলায় দশ জনকে আসামি করা হয়।

Image
মকবুল হোসেন

মকবুল হোসেন

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন টাম্পকো ফয়েলস কারখানা মালিক মকবুল হোসেন ও তার ছেলেসহ অন্য আসামিরা ।

“শুনানি শেষে মকবুলকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত জামিন এবং তার ছেলেসহ পাঁচ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।”  

ওই পাঁচ আসামি হলেন মকবুল হোসেনের ছেলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সফি সামি ওরফে আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক সফিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন ওরফে মনিরুজ্জামান ও ব্যবস্থাপক হানিফ ওরফে আবু হানিফ।

মামলার তদন্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ইতোপূর্বে টাম্পাকোর মামলায় আসামিরা উচ্চ আদালতে জামিন আবেদন করলে মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন ও তার মেয়ে সৈয়দা আবিদা হোসেনকে আট সপ্তাহের জন্য জামিন এবং অন্যদের এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের হওয়ার নির্দেশ দেয়।