মিয়ানমারের ৯১ জেলেকে হস্তান্তর বুধবার
মাছ ধরতে এসে বাংলাদেশে সাজাভোগ করে মুক্তি পাওয়া মিয়ানমারের ৯১ জেলেকে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে হস্তান্তর করা হবে বুধবার।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, সাজাভোগ শেষে মুক্তি পাওয়া ৯১ জেলে গত ২০১৫ সালের প্রথম দিকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে সেন্টমার্টিন এলাকায় মাছ শিকার করছিলেন।
“ওই সময় নৌ-বাহিনীর একটি টহল দল তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।”
ইমরা বলেন, সাজাভোগ শেষে জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বিজিপিকে জানালে যাচাই-বাছাই শেষে তারা জেলেদের ফিরিয়ে নিতে সম্মত হয়।
