২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার লাইটার কারখানাটি ‘অবৈধ’, শ্রম আদালতে মামলা

ঢাকার আশুলিয়ার ছয় দিন আগে অগ্নিকাণ্ডে ভস্মীভূত লাইটার কারখানাটি অবৈধ ছিল বলে দাবি করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 07:34 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

সাভারে লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ২৬

কারখানাটির তিন মালিকসহ চার জনের বিরুদ্ধে শ্রম আদালতে একটি মামলা দায়ের করেছে ওই অধিদপ্তর।

সোমবার ঢাকা জেলার শ্রম পরিদর্শক (সাধারণ) মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মামলায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড কারখানার চেয়ারম্যান মামুদ আলম, ভাইস চেয়ারম্যান মাহমুদ কাওসার, ব্যবস্থাপনা পরিচালক শামীম এলাহী ও ব্যবস্থাপক নজরুল ইসলামকে আসামি করা হয়েছে।

মামলাটি নথিভুক্ত করা হয়েছে জানা গেলেও আদালত কী আদেশ দিয়েছে তা জানাতে পারেননি অদিদপ্তরের সংশ্লিষ্টরা। 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার পরিদর্শক আনিছ ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইটার কারখানাটি ছিল অবৈধ। এসব কারখানা চালাতে হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নিতে হয়। কারখানা চালুর অন্তত ১৫ দিন আগে লাইসেন্স নেওয়ার নিয়ম; কিন্তু কারখানাটির কোনো লাইসেন্সই নেই।”

তাদের অফিসের নাকের ডগায় অবৈধ কারখানাটি কীভাবে চলছিল জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, “মালিকপক্ষ অবৈধ কোনো পন্থা অবলম্বন করে কারখানাটি চালিয়েছে; যার কারণে আমাদের কোনো পরিদর্শকের নজরে আসেনি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কারখানাটি শুরুর অগে ওই জায়গায় মুরগির খামার ছিল। পরবর্তীতে ওই ভবনে লাইটার কারখানা গড়ে তোলা হয়, বলেন তিনি।

গত মঙ্গলবার বিকালে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ২৬ জন কর্মী দগ্ধ হয়। তাদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মারা যান মাহমুদা আক্তার (২৬)। এর আগে আঁখি (১৬) ও রকি আক্তার (১৮) মারা যান।