২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি নির্বাচন: ৫ মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শনিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে বাছাই প্রক্রিয়া শুরু হয়।

রোববার মেয়রসহ অপর সাধারণ সদস্য ও নারী সদস্য পদে মনোনয়নপত্র বাছাই করা হবে বলে নির্বাচন অফিস জানিয়েছে।

রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, খেলাপী ঋণের কারণে নারীর জন্য সংরক্ষিত দুটি ওয়ার্ডে সুমি বেগম, ২ নম্বর ওয়ার্ডের সুমন কাজী, সিটি করপোরেশনের কর বকেয়ার জন্য ৩ নম্বর ওয়ার্ডের নুর সালাম এবং অপ্রাপ্ত বয়সের কারণে ৫ নম্বর ওয়ার্ডের গোলাম মোহাম্মদ সানভিমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

রোববার ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৮টি সাধারণ ওয়ার্ডে এবং নারীর জন্য সংরক্ষিত ৯টির মধ্যে ৬টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানান তিনি।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং অফিসার।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে ১৭৬ জন কাউন্সিলর পদে নারীর জন্য সংরক্ষিত ৯টি এলাকার ৩৮ জন এবং মেয়র পদে ৯ জন মনানয়ন পত্র জমা দেন।

আগামী ৪ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ এবং ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।