২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে মন্দিরে ভাংচুর

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি মন্দির ও সেখানে সংরক্ষিত প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 07:34 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

হোসেনপুর থানার ওসি নান্নু মোল্লা জানান, বুধবার রাতে উপজেলার জিনারি ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে দীপক চন্দ্র সরকারের বাড়ি দুর্গা মন্দিরে ভাংচুরের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাড়ির মালিক দীপক চন্দ্র সরকার হোসেনপুর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দীপক বলেন, “রাত ১১টার দিকে আমরা ঘুমাতে যাই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ভাংচুর করে।

“সকালে ঘুম থেকে উঠে মন্দিরে মাথাবিহীন লক্ষ্মী প্রতিমা দেখে থানায় খবর দেই। পরে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে মন্দির থেকে প্রায় দুইশ গজ দূরে একটি রাস্তার ওপর থেকে উদ্ধার করে।”

এ ঘটনায় নিন্দা জানিয়ে পূজা উদযাপন পরিষদের হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার জড়িতদের শাস্তি দাবি করেন।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আওয়াল, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাসরিনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।