নিখোঁজ শিশুর লাশ মিলল জঙ্গলে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর এক শিশুর পচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নীরব (০৬) উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় নীরব। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করে না পেয়ে রাতেই অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন তার বাবা।
“সকালে জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পেছনে তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
