২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ২ দোকান

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুটি দোকান আগুনে পুড়ে গেছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 10:22 AM

Updated : 20 Aug 2022, 02:13 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রোববার ভোরে চকপাড়া মেডিকেল মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড হয় বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আরিফুজ্জামান জানান।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

আরিফুজ্জামান বলেন, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আজিজুল ইসলামের মালিকানাধীন দুটি মুদির দোকান পুড়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আরিফুজ্জামান।