২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’

গোপালগঞ্জে সদর উপজেলায় বাড়িতে ঢুকে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে স্বজনরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 05:27 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

গোপালগঞ্জে সদর উপজেলায় বাড়িতে ঢুকে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে স্বজনরা।

বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা।

নিহত ফাতেমা বেগম অন্তরার (২৫) উপজেলার বরফা গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী।

অন্তরার মা আম্বিয়া বেগম বলেন, অন্তরাকে শ্বশুর বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে শ্বশুর বাড়ির লোকজন লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যায়।

“বুধবার রাতের কোনো এক সময় কে বা কারা অন্তরার ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।”

ওসি সেলিম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।