২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাস চাপায় জেডিসি পরীক্ষার্থী নিহত

সিলেটের ওসামানীনগর উপজেলায় বাস চাপায় এক জেডিসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 02:23 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

নিহত সাব্বির আহমদ (১৪) উপজেলার মোল্লাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। মোল্লাপাড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।

ওসমানী নগর থানার ওসি আব্দুল আওয়াল চৌধুরী জানান,“বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর এলাকায় শেরপুরগামী একটি বাস সাব্বিরকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি জানান, দুর্ঘটনার পর স্থানীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।